বাড়ির উঠোনে এক ব্যক্তির অর্ধ দগ্ধ দেহ উদ্ধার - The News Lion

বাড়ির উঠোনে এক ব্যক্তির অর্ধ দগ্ধ দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পালপাড়া বাজার সংলগ্ন রুদ্র পাড়া এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল। মৃত ব্যক্তির নাম সুশান্ত ঘোষ, বয়স আনুমানিক আত্রিশ বছর। সোমবার সকাল আনুমানিক ছটা তিরিশ নাগাদ বাড়ির উঠোনে ওই ব্যক্তিকে অর্ধ দগ্ধ অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি করতে থাকেন মৃত ব্যক্তির স্ত্রী মল্লিকা ঘোষ।


 মল্লিকা দেবীর আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পাড়া-প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা যায়,পেশায় পুতুল ব্যবসায়ী সুশান্ত ঘোষের সাথে প্রায় এগারো বছর আগে বিয়ে হয় মল্লিকার। আট বছর বয়সী তাদের একটি কন্যা সন্তান রয়েছে।


 সম্প্রতিকালে দাম্পত্য জীবনের মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত  মৃত সুশান্ত বাবু সাথে তাঁর স্ত্রী মল্লিকার, যা ইদানিংকালে মানসিকভাবে দূরত্ব তৈরি করেছিল উভয়ের মধ্যে। ফলে পরিকল্পিতভাবে সুশান্ত ঘোষ কে হত্যা করে গায়ে আগুন আগুন ধরিয়ে দিয়েছেন মল্লিকা, বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.